কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার............

কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার............
কলিজাতে দাগ লেগেছে
কলিজাতে গো.........

কলিজাতে দাগ লেগেছে
হাজারে হাজার
আমার ভালবাসার ময়না পাখি
এখন জানি কার।।
যার জন্য ঘর বানাইলাম
সে রাখল না ঘরে
সেই ঘর উড়াইয়া নিল
কাল বৈশাখীর ঝড়ে।।
প্রানটা আমার ছটপট করে
বুকে হাহাকার,
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার।।

শিকল কাটা পাখির মত
উড়িয়া যে গেল
সেদিন হতে আমার জীবন
শুধু এলোমেলো।।
জাতের কুলে দাগ লাগাইলো
জাতের কুলে কালি দিল
কান্না হইল সার,,
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার।।

যার জন্য সব হারাইলাম
সেই রাখলো না মনে,
কার জন্য যে এত ব্যথা সইলাম এ জীবনে।।
কেদে কয় জীবন দেওয়ানে
সুখের জীবন তার.....।
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার।।

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কিভাবে তুলবেন

Comments

Popular posts from this blog

জীবন মানেই তো যন্ত্রণা বেচে থাকতে বোধ হয় শেষ হবে না............

সখী গো...... ও আমার মন ভালা না, sokhi go..... o amar mon vala na

ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া